উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ভরতপুর এলাকায়। মৃত ছাত্রের নাম সম্রাট বর্মন(১৭)। সে হেমতাবাদের ভরতপুর স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র। কি কারনে ওই ছাত্র আত্মহত্যা করল তা নিয়ে পরিবারের লোকেরা ধোয়াশায় আছেন কি কারনে তাদের ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
পররিবার সুত্রে জানাজায়, বুধবার বিকালে সম্রাট তার মা অর্চনা দেবী ও বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক বিমল বর্মনের সাথে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে রাতে একসাথে বাড়িতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুতে যায় তাদের ছেলে সম্রাট বর্মন। খানিক পরে মা অর্চনা দেবী ছেলের ঘর খোলা ও লাইট জ্বলতে দেখে তার ঘরে গিয়ে দেখেন সম্রাট গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। কি কারনে সম্রাট আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হল। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2LAVVJCd9-k