চৈত্র সংক্রান্তির মহা তিথিতে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলায় দেখা গেল চড়ক উৎসবের ধুম। এদিন তারই অঙ্গ হিসেবে মালদা শহরেও দেখা গেল গাজন নাচ। এই উৎসবকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দারা গাজন নাচ করে একটি শোভাযাত্রা বের করে। জানা গেছে, শনিবার বাংলা বছরের শেষ দিন। আর এই শেষ দিনের ভোর নাগাদ বাসিন্দারা বিভিন্ন দেবদেবীর রূপসজ্জার মধ্য দিয়ে হাজরা বের হয়। এই শোভাযাত্রা শহরের শ্মশান ঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ২নং কলোনি চড়ক মাঠে নৃত্য করতে করতে এসে হাজির হয়। যা দেখতে রাস্তার দুপাশে জন মানষের ঢল ছিল চোখে পড়ার মতো।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SUD8oKrD1aM