মালদা

গাজোলে ব্লক সুপার ডিভিশনাল লিগ ও এডুকেশন ডিভিশনের ক্রিকেট টুর্নামেন্ট। প্রায় ৪২ টি দলের খেলা

খেলা ধূলার মান উন্নয়নের জন্য গাজোল ব্লকে শুরু হল ব্লক সুপার ডিভিশনাল লিগ ও এডুকেশন ডিভিশনের ক্রিকেট টুর্নামেন্ট। গাজোল ডি এস এলের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ব্লক সুপার ডিভিশনাল লিগে ১০ টি দলের খেলা এবং এডুকেশন ডিভিশনের ৩২ টি দলের খেলা। এই টুর্নামেন্ট ১০ই মার্চ পর্যন্ত হবে। মাঠে খেলাপ্রেমী মানুষদের ভিড় ছিল।

        এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণকারী খেলোয়াড় বিশ্বজিৎ হাজরা জানায়, এই ক্রিকেট টুর্নামেন্টে ব্লক সুপার ডিভিশনাল লিগ ও এডুকেশন ডিভিশনের খেলা হবে। প্রথমে ব্লক সুপার ডিভিশনাল লিগে গাজোল স্পোর্টিং ক্লাব, ২১ মাইল স্পোর্টিং ক্লাব, সান্তনা ক্লাব সহ ১০ টি দলের খেলা এবং তারপরে এডুকেশন ডিভিশনে ৩২ টি দলকে নিয়ে খেলা হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yLCumN8Wiys