মাল বোঝাই লড়ি ও একটি সংবাদপত্র বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম সাত, আশঙ্কাজনক দুই জন। শনিবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুরে। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সংবাদপত্র বহনকারী গাড়ির চালক সহ দুই জন গুরুতর আহতকে গঙ্গারামপুর মুহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। লড়িটি আটক করা হয়েছে, লড়ির চালক পলাতক।
যাত্রী নমিতা মৈত্র জানায়, তারা সবাই সংবাদপত্র বহনকারী গাড়িতে ছিল। রায়গঞ্জ থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল সংবাদপত্র বহনকারী গাড়িটি । বিপরীত দিক থেকে লড়িটি দ্রুতগতি আসছিল এবং ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/IpUj7CAy-Fk