মালদা

চাঁচল বার এ্যাসোসিয়েশনের ধিক্কার মিছিল, মিছিলে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

চাঁচল আদালতে আইনজীবীদের একের পর এক মিথ্যে মোকদ্দমায় পুলিশ দ্বারা ফাঁসানোর বিরুদ্ধে দিন তিনেক আগে থেকে চাঁচল বার এ্যাসসিয়েশনের তরফে কর্মবিরতী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ছিল এর তৃতীয় দিন। এদিন চাঁচল বার এ্যাসোসিয়েশনের এই কর্ম বিরতীতে সামিল হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন বার এ্যাসোসিয়েশনের তরফে এক ধিক্কার মিছিল বেড় হয়। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মঞ্চের কাছে এসে শেষ হয়। 

        র‍্যালি শেষে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, তিনিও একজন আইনজীবী তাই তিনি এই সকল আইনজীবীদের ব্যাথা বোঝেন। আর তাই তিনিও এই সকল আইনজীবীদের সমর্থনে এদিন তাদের মিছিলে পা মিলিয়েছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Pp05ZQ4H-gE