ত্রিপুরার পর এবার বিজেপির লক্ষ্য বাংলা। আগামী ২০১৯ সালে বিজেপি ছাড়া আর অন্য কোন দল থাকবে না। মঙ্গলবার রাতে মালদা জেলায় পদার্পন করেই এমন ভাবেই গর্জে উঠলেন বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়। রাতেই তিনি শহরের এক বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন। আর এই হোটেলেই জেলা পরিষদের এক তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন কাউন্সিলার মুকুল রায়ের সঙ্গে দেখা করেন বলে সুত্রের খবর। যা নিয়ে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। যদিও এবিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে মঙ্গলবার সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন এই হেভিওয়েট নেতা মুকুল রায়। এদিন সকাল নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বিজেপির এক কর্মী সম্মেলনে যোগদান করেন তিনি। এই কর্মী সম্মেলনে মুকুল রায় ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপির একাংশ। যদিও আশ্চর্যজনক ভাবে মুকুল রায়ের মালদা সফরে জেলা বিজেপির নেতৃত্বরা ছিলেন অনুপস্থিত। এদিনের এই সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার প্রায় হাজার খানেক মানুষ তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে যোগদান করেন বিজেপিতে। এই সকল নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতা মুকুল রায়।
https://www.youtube.com/embed/HLhxxR-haD4