মালদা

পুরাতন মালদায় মুলা ষষ্ঠী উপলক্ষে অনুষ্ঠিত হল লেউরি মেলা। যার মুল আকর্ষণ মহিলা পুরুষের জুয়া খেলা

পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোকাদিপুরে মুলা ষষ্ঠী উপলক্ষে অনুষ্ঠিত হল লেউরি মেলা। অনেকে একে জুয়ারি মেলা বলে পরিচিত। তবে এই মেলার মুল আকর্ষণ মহিলা পুরুষের জুয়া খেলা। জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে আসেন মুলা ষষ্ঠী উপলক্ষেএই মেলাতে। 

        উল্লেখ্য, পুরনো দিনে কথিত রয়েছে কয়েকশো বছর আগে যখন মহিলারা এখানে পুজা দিতে আসতেন তখন এই জায়গা জঙ্গলে পরিপূর্ণ ছিল। তাই মহিলাদের সঙ্গে আসা তাদের স্বামীরা ও অন্যান্য ছেলে ও সঙ্গীরা তারা সময় কাটানোর জন্য সেখানে জুয়া খেলতেন। সেখান থেকেই এই মেলার প্রচলন হয়। সেই মতে ওই প্রথা মেনেই এখনো মহিলা ও পুরুষদের জুয়া খেলার প্রথা এখনো চলে আসছে।          
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/z9IboCKSAJA