মালদা

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উঠল সদ্যোজাত শিশু বদলের অভিযোগ দায়িত্বে থাকা স্বাস্থকর্মীদের বিরুদ্ধে

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাত শিশু বদলের অভিযোগ উঠল।পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান দেওয়ার অভিযোগ উঠল দায়িত্বে থাকা স্বাস্থকর্মীদের বিরুদ্ধে। শিশুর পরিবারের অভিযোগ পেয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের কমিটি গঠন গড়ে শুরু করেছে তদন্ত। 

            গতকাল সন্ধ্যায় প্রসব যন্ত্রনা নিয়ে গাজোল থানার বাসিন্দা সুনীতা কর্মকার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। রাতে পুত্র সন্তান জন্ম দেন বলে দাবী সুনীতার পরিবারের। কিন্তু আজ সকালে তাদের কন্যা সন্তান দেওয়া হয়। এরপরই শিশু বদলের অভিযোগ করেন তারা।

            সুনীতার পরিবারের দাবী শিশু জন্ম হবার পর দায়িত্বে থাকা নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাদের জানায় পুত্র সন্তান হয়েছে। কিন্তু আজ সকালে তাদের হাতে কন্যা সন্তান তুলে দেওয়া হয়। এরপরই সন্দেহ হয় তাদের।পুত্র সন্তান কিভাবে কন্যা সন্তান হয়ে যায় তা নিয়ে ধন্দে পড়ে যান তারা। প্রতিবাদ করে এমন ঘটনার।কন্যা সন্তান নিতে অস্বীকার করেন তারা।অভিযোগ দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীরা প্রসূতির পরিবারকে হেনস্থা করে।

            হাসপাতালে এমন ঘটনার খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিত দাঁ ছুটে যান প্রসূতি বিভাগে। পাঁচ জন সদস্যের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন এই ঘটনার।