মালদা

আদিবাসীদের উদ্যোগে চড়ক মেলা হয়ে গেল বামনগোলা ব্লকের পাকুয়াহাটের মিরজাপুর এলাকায়

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের মিরজাপুর এলাকায় আদিবাসীদের পক্ষ থেকে রবিবার চড়ক মেলার আয়োজন করা হয়। জানা গেছে, একশ বছর পুরনো এই মেলায় সকল সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়। এই মেলাকে কেন্দ্র করে দূর দুরান্ত থেকে বহু দোকানি নিজ নিজ সামগ্রী নিয়ে এসে হাজির হন মেলা প্রাঙ্গণে। আর এই মেলাকে ঘিড়ে এদিন মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

        এবিষয়ে মেলা কমিটির এক সদস্য জগু কিস্কু জানিয়েছেন, এই মেলা একশত বছরের পুরনো। হব্বিপুর এলাকার কেন্দ্রপুকুরের সজনা মেলার আট দিন পরে এই মেলাটি অনুষ্ঠিত হয়। আদিবাসীদের উদ্যোগে এই মেলা হলেও সকল সম্প্রদায়ের মানুষ জন হাজির হয়ে একটি মিলন মেলার ক্ষেত্র হিসেবে পরিণত হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Zrd4g8LoQAo