বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কলোনিহাট এলাকায় বিজেপির ১ নং মণ্ডল কমিটির কর্মীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। জানা গেছে, এই বৈঠকের নাম দেওয়া হয় প্রতিরোধক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হবিবপুরের সংযোজক তথা ১নং জেলা পরিষদের অবজারভার তথা মালদা জেলার তপশিলী মোর্চার সাধারণ সম্পাদক সুজয় কুমার রায়, নবাগত বিজেপি কর্মী কাঞ্চন মণ্ডল সহ অন্যান্যরা। এদিন আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের রক্ষা করার উদ্দেশ্য নিয়েই এদিনের এই প্রতিরোধ বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে জানা যায়।
এবিষয়ে বিজেপি কর্মী আশিস কুমার রায় জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যেকোনো সমস্যার মোকাবিলা করতে তারা প্রস্তুত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসনের ডাক দিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী আহ্বান জানান তারা।