জেলা জুড়ে বেড়ে চলেছে অজানা জ্বর ও ডেঙ্গু জ্বরের প্রকোপ। এমনই এক অজানা জ্বর নিয়ে শুক্রবার রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় পুরাতন মালদার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনীর বাসিন্দা তন্ময় হাজরা (৩৩)। এরপর ভোররাত ৩ টা নাগাদ তার মৃত্যু হয়। এলাকায় ছড়িয়ে আতঙ্ক।
স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন থেকে অসুস্থ ছিল তন্ময় হাজরা। এরপর শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বমিও হয়। তারপর তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাতে ভর্তি করা হয়। ভোররাত ৩ টা নাগাদ মৃত্যু হয়। তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিয়েছিল তার মধ্যে। কিন্তু চিকিৎসা করার আগেই মৃত্যু হয় তার। শোকের ছায়া মৃতের পরিবারে।