আসন্ন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে বিরোধীদের জন্য রাজ্য সরকারের প্রহসন। রবিবার এমন ভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করল বামনগোলা ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন ব্লক বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সম্মেলনে হাজির ছিলেন জেলার তপসিলি জাতি মোর্চার সেন্ট্রাল সেক্রেটারি তথা হবিবপুর বিধানসভার বিজেপি সংযোজক সুজয় চন্দ্র রায়, বামনগোলা মণ্ডলের সভাপতি অনাদি মণ্ডল সহ অন্যান্যরা। এই সম্মেলনে জেলা প্রশাসন মারফত রাজ্য নির্বাচন কমিশনের কাছে বেশ কয়েক দফা দাবী পেশ করা হয়। সেই দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, নমিনেশন জমা করার সময় সীমার মধ্যে পড়ে যাওয়া রবিবারেও নমিনেশন জমা নেওয়া, নমিনেশন জমা নেওয়ার সময় শেষ সময় সাড়ে তিনটার পরিবর্তে ৫ টা পর্যন্ত করা, স্ক্রুটনির ক্ষেত্রে বানান সহ কোন সামান্য ভুল মাফ করা ইত্যাদি। আর এই সকল দাবী নিয়েই এদিনের এই সাংবাদিক বৈঠক বলে বিজেপি সূত্রে জানা যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/yi9R2ZOnZDE