দক্ষিনদিনাজপুর

তৃণমূলের রাজনৈতিক সম্মেলনের জন্য বন্ধ হল পঠন-পাঠন, স্কু্লে এসেও বাড়ি ফিরে যেতে হল পড়ুয়াদের

তৃণমূলের রাজনৈতিক সম্মেলনের জন্য বন্ধ করে দেওয়া হল স্কুল। আর সেই বন্ধ স্কুলেই তৃণমূল কর্মীদের জন্য রান্নায় ব্যস্ত বেশ কিছু মানুষ। উল্লেখ্য বালুরঘাটের বোল্লা এলাকায় চলছিল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন। সেই সম্মেলনে হাজির হয়েছিল কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী। তাদের খাওয়ার জন্য রান্না চলছিল বাউল পরমেশ্বর হাই স্কুলে। বৃহস্পতিবার একরকম পঠন পাঠন বন্ধ করেই রান্না বাড়ি চলে বালুরঘাটের বাউল পরেমশ্বর হাই স্কুলে। এদিন অঘোষিত ভাবে বন্ধ করে দেওয়া স্কুল। পড়ুয়া এলেও তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তৃণমূল কর্মীদের তৈরী হওয়া খাওয়ার গুলি গন্তব্যস্থলে পাহারে দিয়ে নিয়ে গেল সিভিক ভলেন্টিয়াররা। বাউল পরমেশ্বর হাই স্কুলে চলছিল তৃণমূল কর্মীদের জন্য ডিম ভাত রান্নার কাজ। যদিও দেশের ভবিষ্যৎ নিয়ে এই ভাবে খেলা করার বিষয়ে জেলা তৃণমূলের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। তাই স্বাভাবিক ভাবেই স্কুলের পঠন পাঠান বন্ধ করে রান্না করার ঘটনায় প্রশ্ন উঠেছে নানান মহলে। প্রশ্ন একটাই দেশের ভবিষ্যৎ বড় না স্কুল বন্ধ করে তৃণমূলের রাজনৈতিক সম্মেলন ?

        এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বুদ্ধদেব চৌধুরী জানান, মাধ্যমিক পরীক্ষা শেষ। তাই স্কুল এখন তেমন ভাবে শুরু হয়নি। কিন্তু স্কুল বন্ধ রেখে রান্নার সিদ্ধান্তটি স্কুল পরিচালন সমিতির বলে তিনি জানিয়েছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/lhCJE3y8-S8