বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির অনুষ্ঠিত হল গাজোলে। যার উদ্যোগতা ছিলেন লায়ন্স ক্লাব অফ গাজোল। রবিবার এই শিবিরটি অনুষ্ঠিত হয় গাজোলের ময়না হাই স্কুলে। প্রায় শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। চক্ষু পরীক্ষা করেন ডাঃ মলয় সরকার। এই শিবিরের উদ্যোগতারা জানান, আজ প্রত্যেককে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে এবং যাদের অপারেশন করা প্রয়োজন আছে তাদের এই শিবিরের মাধ্যমে অপারেশন করানো হবে মালদায় সিতারাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে। যাদের R.S.B.Y অর্থাৎ রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের কার্ড আছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের সমস্ত রকম অপারেশনের সুব্যাবস্থা আছে এবং যাদের R.S.B.Y অর্থাৎ রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা কার্ড নেই তাদের যথাসাধ্য আর্থিক অনুদানে মাইক্রোসার্জারি (I.O.L) এর মাধ্যমে চোখের ছানি অপারেশন করে দেওয়ার সু-ব্যবস্থা আছে বলে জানা গিয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন রাজেন্দ্র কুমার চৌধুরী, অসিত চক্রবর্তী, বিপ্লব ব্যানার্জী সহ লায়ন্স ক্লাব অফ গাজোলের অন্যান্য সদস্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/F5sXixE_UgA
মালদা