মালদা

পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় অনুষ্ঠিত হল রক্ষা কালী মাতার পূজো

পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় চৌরঙ্গী মোড়ে বি ডি অস্নিবা কাছে শনিবার রক্ষা কালী মাতার পূজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও রক্ষা কালী মাতার পূজো বেশ জাগজমকের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রীতি ও অনুযায়ী কালী মাতার পূজোর দিন রাতে মার প্রতিমা বানানো হয়, তারপর সেই রাতেই পূজো হয়ে থাকে এবং প্রতিমা বিসর্জন দেওয়া হয়। মাতার পূজো উপলক্ষে এই দিন নিরামিষ পালন করে স্থানীয় এলাকায় ভক্তবৃন্দরা।
           পূজো উদ্যোক্তা জানায়, বহু দিন ধরেই আমরা প্রতি বছর মাতার পূজো করে আসছি।  এই পূজো আমরা চরম উৎসাহের সাথে পালন করে থাকি। পূজোর দিন আমরা প্রতিটি বাড়িতে তেল, হলুদ ছাড়া সম্পূর্ণ নিরামিষ রান্না করে থাকি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/_vbgrvJu0Fs