"বাঁচার জন্য বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই"-এই শ্লোগান নিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় আক্রান্ত কৃষি ও কৃষক জীবন-জীবিকা রক্ষা কমিটি। এদিন কালিয়াচকের শ্বশানী গোপাল নগরে একটি জনসভা করল এই কমিটি। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দরা, এছাড়াও কৃষকরা। জানা যায়, এই জনসভায় কৃষকদের বিভিন্ন দাবী তুলে ধরা হয়। পোস্ত চাষের মাদকদাতা প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবী, কৃষকদের অবৈধ পোস্ত চাষের মিথ্যা মামলায় জড়ানো যাবে না, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে-এই সমস্ত দাবী নিয়ে এই জনসভা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_eEyHxr66tE
মালদা