গ্রামগঞ্জে খেলাধূলোর মান উন্নয়নের জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন চান্দল ফুটবল ময়দানে একদিবসীয় দিবা রাত্রী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় । পরিচালনায় চান্দোইল নেতাজী স্পোর্টিং ক্লাব। এদিনের একদিবসিয় দিবা রাত্রী ভলিবল প্রতিযোগিতায় মালদা সহ উত্তর ও দক্ষিন দিনাজপুরের মোট ৬ টি টীম অংশগ্রহন করে। ভলিবল প্রতিযোগিতায় চাম্পিয়ন টিম মুল্য হিসাবে পাবে ৭ হাজার টাকা রানার্স টিম পাবে ৫ হাজার টাকা। এদিনের মূল আকর্শন জাতীয় স্তরের দুই মহিলা দলের ভলিবল প্রদর্শনি ম্যাচ।এদিনের ভলিবল খেলায় উপস্থিত ছিলে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,বিশিষ্ট সমাজ সেবী দধীমোহন দেবসর্মা, পঞ্চায়েত প্রধান মানিক সরকার সহ আরো অনেকে। একদিবসিয় দিবা রাত্রী ভলিবল খেলা দেখতে মানুষের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/sjGVuw9zQXM