উত্তরদিনাজপুর

নন্দন সংস্থার উদ্যোগে রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল চারদিন ব্যাপী ফুল, ফল ও হস্তশিল্পের মেলা

রঙ বাহারী ফুলকে কে না ভালোবাসে। আর শীতকালে বিভিন্ন রঙ্গের দেশীও ও বিদেশি ফুল ফুটতে দেখা যায়। কাড়ো বাড়ির ছাদের টবে কিংবা বাড়ির ফুল বাগানে। প্রতিবারের ন্যায় এবারো নন্দন নামে একটি সংস্থা উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নেশন উচ্চ বিদ্যালয়ে শুরু হল চার দিন ব্যপী ফুল ও ফল ও হস্তশিল্পের মেলা। এই মেলা এবারে ৩৫ তম বর্ষে পদার্পন করেছে। রায়গঞ্জ সাংস্কৃতিক পূর্ন্য শহর। রায়গঞ্জ আগামীদিনে আরো সাংস্কৃতিক দিকে এগিয়ে যাবে এবং পুষ্প চর্চা দিকে এগিয়ে আসুক সকলে সাসগারন মানুষ। শীতকালে দেশিও ও বিদেশি ফুলের সম্ভার হয়ে থাকে। কেউ বাড়ির বাগানে কেউ বাড়ির ছাদে নানা রঙের ফুলের গাছ লাগিয়ে থাকে। সেই কারনে এই মূল মেলার আয়োজন করা হয়েছে। কারন ফুলের দিকে যাতে মানুষের আরো ঝোক বাড়ে। এই মেলায় ডালিয়া, চন্দ্রমোলিকা, গোলাপ, রজনীগন্ধ্যা, গাদা, ক্যালেন্ডুলা সহ নানা রঙের ফুল সহ বেশকিছু ফলের গাছ তার সাথে সাধারন মানুষের মনরঞ্জনের জন্য হস্ত শিল্প প্রদর্শনি তার সাথে থাকবে চার দিন ধরে নানা সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন বলে জানান নন্দন সংস্থার সম্পাদক সুভব্রত দাস। এই মেলাকে ঘিরে ফুল প্রেমী মানুষের ঢল নামবে বলে জানান উদ্যোক্তারা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/XRVLNdeUgIU