মালদা

বাংলাদেশের মুক্তিযোদ্ধার হাত কাটা গেল ভারতে

বাংলাদেশের মুক্তিযোদ্ধা অতুল হাজরা ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়ে মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি। এ মাসের সাত তারিখ বাংলাদেশের নওগা জেলারবাসিন্দা অতুল হাজরা চিকিৎসা করাতে ভারতবর্ষে আসেন। দক্ষিন দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে মালদার এক আত্মীয়ের বাড়িতে আসেন। আজ সকালে গুয়াহাটি এক্সপ্রস ট্রেনে চেপে চিকিৎসা করার জন্য বাঙ্গালোর যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য মালদা স্টেশনে পৌঁছান।  কিন্ত চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এবং জখম হন। তাঁর মাথায় ও হাতে আঘাত লাগে। এরপর মালদা জিআরপি তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/O0JpKu0t9OA