আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ভীত মজবুত করতে ব্রীজ নির্মান কাজের শিলান্যাস করলেন গাজলের বিধায়িকা দীপালী বিশ্বাস।
শনিবার দুপুরে গাজল ব্লকের সরাইডাঙ্গা অঞ্চলের মহিশান বুথ এলাকায় এই ব্রীজ নির্মান করা হবে বলে ব্লক তৃণমূলের পক্ষ থেকে জানা যায়। তাই এদিন দলের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন গাজলের বিধায়িকা দীপালী বিশ্বাস, অঞ্চল প্রধান সাধনা বিশ্বাস সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে এই ব্রীজের শিলান্যাস করেন বিধায়িকা। জানা যায় ৩০ লক্ষ টাকা ব্যায় করে এই ব্রীজ নির্মান করা হবে বলে জানা গেছে।
এবিষয়ে সারাইডাঙা অঞ্চলের প্রধান সাধনা বিশ্বাস জানান, এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবী মেনে ফরটিন ফান্ড থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করে এই ব্রীজ নির্মান করা হবে। এদিন এই কাজেরই শিলান্যাস করা হয়।
এবিষয়ে গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই এলাকার মানুষদের সমস্যা সমাধান করতে ব্রীজের শিলান্যাস করা হল। এর মাধ্যমে এলাকার মানুষদের যাতায়াতে সুবিধা হবে বলে তিনি দাবী করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/rCbagCySdXQ