মালদা

চুরি যাওয়া জিনিস সহ তিন ছিনতাইবাজকে গোপন ডেরা থেকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ।

গত মাসের ২৭ তারিখে মঙ্গলবাড়ির বুলবুলি মোড় থেকে ভোরবেলা এক যুবকের কাছে থাকা সমস্ত জিনিস ছিনতাই করে তিন দুষ্কৃতির দল। ছিনতাই হয় ওই যুবকের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন। এরপর সেই ঘটনায় মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করা হয়। অভিযোগের ভিক্তি মালদা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে শনিবার রাতে মালদা থানার পুলিশ পুরাতন মালদার একটি গোপন ডেরা থেকে ওই তিন ছিনতাই বাজকে গ্রেফতার করে। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।