উত্তরদিনাজপুর

দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, সমস্যায় দুই দিনাজপুরের বাসিন্দারা

দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, যার কারনে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কয়েক হাজার এলাকাবাসীদের। এমনই করুন ছবি দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাই অঞ্চলে। এই অঞ্চলের বালিয়াপাড়া থেকে ইসলামপুর গ্রাম পর্যন্ত যোগাযোগ রক্ষাকারী রাস্তাটির প্রায় ২ কিলোমিটার রাস্তা ধীর্ঘদিন ধরে বেহাল। 

        জানা যায় প্রধান মন্ত্রী গ্রামীন সড়ক যোজনার অন্তর্গত এই রাস্তাটি দীর্ঘ ৩-৪ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কোথাও এক হাটু গর্ত আবার কোথাও রাস্তার হাড়-গোড় বেড়িয়ে পড়েছে। হুশ নেই নেতা মন্ত্রী থেকে প্রশাসনের। উল্লেখ্য এই রাস্তাই বালিয়াপাড়া হয়ে উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুরের যোগসূত্রের মূল রাস্তা হিসেবে পরিচিত। তাই এই ভাবেই ইটাহার ব্লকের বালিয়াপাড়া, ঠিল বিল, ঠাকুর নগর সহ হরিরামপুর ব্লকের চহটপুর, কলাইবাড়ি, গোকর্ণ সহ বহু গ্রামের মানুষ নিত্যদিন জীবনের ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করছেন। এমনকি এই রাস্তা দিয়ে বেশ কিছু প্রাইমারী ও হাই স্কুল রয়েছে যার ছাত্র ছাত্রীরা নিত্যদিন যাতায়াত করছে। এমনি অসুস্থ্য রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে অসুবিধায় পড়ছেন এলাকার মানুষজন। এই রাস্তা দিয়ে একদিকে যাওয়া যায় ইটাহার, রায়গঞ্জ, শিলিগুড়ি, মালদা, কোলকাতা ও অন্য দিকে যাওয়া যায় হরিরামপুর, গঙ্গারামপুর, বুনিয়াদ পুর হয়ে বালুরঘাট। স্থানীয় সূত্রে জানা যায় কয়েক মাস আগে ভয়াবহ বন্যার কারনে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 

        এই বিষয়ে এলাকার বাসিন্দা আব্দুল মাঝি ও বীরেন বসাক জানান, আমাদের এই রাস্তা দীর্ঘ ৩ বছর ধরে বেহাল। নেতা মন্ত্রী সহ প্রশাসন কে জানিয়ে কোন লাভ হয় নি। বন্যার ফলে আরো খারাপ হয়েছে রাস্তা কোথাও আবার এক হাঁটু গর্ত। এলাকার স্কুল ও আশে পাশের গ্রাম গুলোতে এই ভাবেই ছাত্র ছাত্রী সহ মানুষ জন যাতাযাত করছেন। সবচেয়ে অসুস্থ রুগীদের নিয়ে যেতে অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। নেতারা ভোটের সময় আসে ভোট চাইতে। ভোট পার হলেই আর তাদের দেখা মিলে না।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/TDDHyyS4knM