মালদা

তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জল প্রদান

বৃহস্পতিবার গৌড় মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসুচীতে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভুতি ঘোষ সহ আরও অনেকেই। এদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানীয় জলের বোতল ও চকলেট তুলে দেওয়া হয়।