মালদা

রঙের উৎসবে মাতল মালদাবাসী


সারা দেশের সাথে মালদাতেও পালিত হল দোল উৎসব। এই উৎসব উপলক্ষে সকাল সকাল বিভিন্ন সংস্থার উদ্যোগে বর্নাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উল্লেখ্য, এদিন র‍্যালির মধ্য দিয়ে শহর পরিক্রমার করা হয়। পরে শহরের পোষ্ট অফিস মোরে এসে শেষ হয় র‍্যালিটি। শহরের পোষ্ট অফিস মোড়ে নৃত্যানুষ্ঠান হয়। এরপর মালদার শুভঙ্কর শিশু উদ্যানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর একে অপরের সঙ্গে হোলী উৎসবে মেতে ওঠে সকলে। অনুষ্ঠানে সামিল হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ মালদাবাসী। 

        পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানিয়েছেন, আজ বসন্ত উৎসব। এই উৎসবে সকলকে হোলীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শান্তিপূর্ণ ভাবে এবং নিরাপত্তার সাথে এই দোল উৎসব পালন করার বার্তা দিয়েছেন কৃষ্ণেন্দুবাবু।