বে-আইনি ভাবে চলা মদের দোকান ভেঙে গুড়িয়ে দিল এলাকার মহিলারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার এলাকার ৫ নম্বর ওয়ার্ডে বে-আইনী মদের ঠেক রবিবার ভাঙচুর করল এলাকার প্রমীলা বাহিনী। অভিযোগ বেশ কিছুদিন ধরে রমরমিয়ে চলছিল ওই বে-আইনী মদের ঠেক।গ্রামের মহিলাদের অভিযোগ খেটে খাওয়া গরীব মানুষে অধ্যুষিত। ওই এলাকায় মদের ঠেক চালু হওয়ায় বেশীরভাগ পরিবারে অর্থনৈতিক সমস্যা শুরু হয়েছিল। দৈনিক রোজগার মদে ঢালছিলেন অনেক মানুষ। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
গ্রামবাসীদের অভিযোগ প্রভাবশালী মদ ব্যবসায়ী স্বপন সাহা তার ফতেপুর এলাকার লাইসেন্স মদের দোকানের বে-আইনি শাখা খুললেছিলেন ধনকৈল এলাকার বজরঙ্গবলী মোড়ে একটি বন্ধ হয়ে থাকা ধানমিলে।এই দোকান খোলায় সমাস্যায় পরেছেন অনেকেই। বাধ্য হয়ে সেই বে-আইনী মদের ঠেকে আজ ভাঙ্গচুর চালান এলাকার মহিলারা।তাদের সাথে উপস্থিত ছিলেন ওই এলাকার কাউন্সিলার।গ্রামে মদের দোকান শুরু হওয়ায় বেড়েছে পারিবারিক সমস্যাও।তাই বাধ্য হয়ে আজ গ্রামের মহিলা ওই মদের দোকানের সমস্ত মদ বেড় করে রাস্তায় ফেলে নষ্ট করে দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে মদ গুলি উদ্ধার করে নিয়ে যায়।