শশ্মানের চিতার আগুন থেকে এলাকায় লাগল আগুন। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের খানপুর কলকলা খাঁড়ি এলাকায়। জানা গেছে, এদিন বালুরঘাটের খানপুর কলকলা খাঁড়িতে মৃতদেহ দাহ করা হয়। হাওয়া থাকায় মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পরে পাশের জঙ্গল ও ক্ষেতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতি হয়েছে ফসলের।
বিস্তারিত জানতে কিল্ক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uYSBP5tRUHA