মালদা

বৈষ্ণবনগর ব্লকে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্মেলন

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সির এক সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন বৈষ্ণব নগরের প্রমদ ভবনে আয়োজিত এই সম্মেলনে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন, আই.এন.টি.টি.ইউ.সি-র জেলা সভাপতি মানব ব্যানার্জি, ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, সংগঠনের ব্লক সভাপতি মহ্মমদ সামাউন রেজা সহ আরও অনেকেই। এই সম্মেলনে এলাকার বেশ কিছু টোটো চালককে আইডেন্টিটি কার্ড প্রদান করা হয়। সেই সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংগঠনের রুপ রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এবিষয়ে আই.এন.টি.টি.ইউ.সি-র জেলা সভাপতি মানব ব্যানার্জি জানান, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ি সারা মালদা জেলায় ১৫ টি ব্লকের সমস্ত স্তরের শ্রমিকদের নিয়ে এই শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয়, উদ্দেশ্য সাম্প্রদায়িকতা বনাম বাংলার উন্নয়ন। আগামি নির্বাচনে সাধারন মানুষের মধ্যে সংযোগ রাখতে হবে যাতে সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/_dEiRKmwrnA