মালদা

পুরাতন মালদার নারায়ণপুর এলাকার শিমুলঢাপ মাঠে অনুষ্ঠিত হল আদিবাসী সম্প্রদায়ের সিধু কানু বিশরা জিতু উৎসব

পুরাতন মালদার নারায়ণপুর এলাকার শিমুলঢাপ মাঠে পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এবং মালদা উৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হল আদিবাসী সম্প্রদায়ের সিধু কানু বিশরা জিতু উৎসব। ভারতের ইতিহাসে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দান করেছিলেন সিধু ও কানু, তাদের মতো বিখ্যাত সাহিত্যিক বিশরা ও জিতুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে স্থানীয় আদিবাসী সম্প্রদায় সমবেত হয় এই অনুষ্ঠানে। জানা যায়, এবছর থেকে প্রথম এই অনুষ্ঠান আয়োজিত হয়, দুই দিন ধরে চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সভাধিপতি সরলা মুরমু, মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

        পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি লুকেশ মার্ডি জানান, ভারতের ইতিহাসে সিপাহি বিদ্রোহের সময় নেতৃত্ব দান করেছিলেন সিধু ও কানু। তাদের মতো বিখ্যাত সাহিত্যিক বিশরা ও জিতু। এদের শ্রদ্ধা জানিয়ে স্থানীয় আদিবাসী সম্প্রদায় সিধু কানু বিশরা জিতু উৎসবে মেতেছেন। এই অনুষ্ঠানে খুশি তারা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/WTBmhXYq-6k