মালদা

মালদায় ভরতাঞ্জী নৃত্য সংস্থার উদ্যোগে প্রভাত ফেরির মধ্য দিয়ে পালন করা হল বসন্ত উৎসব

শান্তিনিকেতনের আদলে মালদা শহরেও পালিত হল দোল উৎসব। বৃহস্পতিবার ভরতাঞ্জী নৃত্য সংস্থার উদ্যোগে মালদা শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়।সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় শুভঙ্কর শিশু উদ্যানে। সেখানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন নৃত্যকলা বিভাগ এবং বিভিন্ন সঙ্গীত বিভাগের শিল্পীরা।এদিন ট্যবলো সহ একটি র‍্যালি শহর পরিক্রমার পর শহরের ফোয়ারা মোড় পর্যন্ত করা হয়। এরপর মালদার শুভঙ্কর শিশু উদ্যানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামিল হন ইংলিশ বাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। একে অপরের সঙ্গে হোলী উৎসবে মেতে ওঠেন মালদাবাসী।