গৃহবধূকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী সহ পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গাজোল থানার বাবুপুর গ্রামে। মৃত গৃহবধুর নাম বন্দনা মন্ডল। অভিযুক্ত স্বামীর নাম বিনয় মন্ডল। পেশায় ভিন রাজ্যের শ্রমিক।
মৃত বন্দনা মন্ডলের পরিবারের অভিযোগ ১২বছর আগে বিনয়ের সাথে বিয়ে হয় তার মেয়ের। বিয়ের পর থেকে সংসারে অশান্তি। কিন্তু দুই কন্যা সন্তান থাকায় তাঁর মেয়ে সব অত্যাচার সহ্য করতে থাকে মুখ বন্ধ করে। সম্প্রতি বিনয় অন্য এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাকে ঘিরে সংসারে চরম অশান্তি শুরু হয়। সোমবার রাতেও অশান্তি চরমে ওঠে। তখন বিনয় ও তার পরিবারের সদস্যরা বন্দনার গায়ে কেরোসিন তেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে দেয়। বন্দনার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরিবারের সদস্যদের আটকে রেখে গাজোল থানার পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। মঙ্গলবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় গৃহবধু বন্দনার।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/unv1IKEcrdA
মালদা