উত্তরদিনাজপুর

মহাপ্রভুর প্রসাদ খেয়ে বাড়ী ফেরার পথে পুকুরের জলে পরে মৃত্যু এক ক্ষৌরকারীর

স্ত্রীর সাথে মহাপ্রভুর প্রসাদ খেয়ে বাড়ী ফেরার পথে পুকুরের জলে পরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুত জেলার রায়গঞ্জ থানার রুপাহার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম বেজেন বিশ্বাস(৫০)। পেশায় ক্ষৌরকার।

         জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে স্ত্রীর সাথে বেজেন বাবু মহাপ্রভুর প্রসাদ খেয়ে পুকুরের আল বরাবর বাড়ী ফিরছিল। হঠাৎ পা পিছলে পুকুরের জলে পরে যান তিনি। গভীর রাত হওয়ার দরুন ওনার স্ত্রী অনেক ডাকাডাকির পরও কোনো গ্রামবাসীকে পাশে পায়নি। ভোর রাতে ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা বেজেন বাবুকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 

        মৃতের আত্মীয় বলরাম বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে স্ত্রীর সাথে বেজেন বাবু মহাপ্রভুর প্রসাদ খেয়ে পুকুরের আল বরাবর বাড়ী ফেরার পথে পুকুরের জলে পরে যায়। ভোর রাতে ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা বেজেন বাবুকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসে।