দক্ষিনদিনাজপুর

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের ডোমনাহার গ্রামে

এক দশ বছরের নাবালিকা কে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার ডোমনাহার গ্রামে। 

        জানা যায়, বুধবার ডোমনাহারের ঐ নাবালিকা মাঠ থেকে ছাগল আনতে যায়। সেই সময় তাকে একা পেয়ে এলাকার এক ব্যাক্তি মহসেন আলি ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। আরও অভিযোগ দশ বছরের ঐ নাবালিকাকে বিবস্ত্র করে মুখ চেপে ধর্ষণ করে মহসেন আলি। সেসময় অন্য এক শিশুর ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে এলাকার মানুষজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই মর্মে ওই নাবালিকার পরিবার কুশমন্ডী থানায় অভিযুক্ত মহসেন আলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ নাবালিকার চিকিৎসার জন্য কুশমন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে তাকে সেখান থেকে রেফার করা হয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে কুশমন্ডী থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোন গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে।