মালদা

কোর্টে তোলার আগে পুলিশ ভ্যানে জ্ঞান হারাল অভিযুক্ত

পুলিশের প্রিজন ভ্যানে অতিরিক্ত গরমে অসুস্থ পারিবরিক নির্যাতনের ঘটনায় এক অভিযুক্ত। বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে আদালতে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।

        জানা যায়, অসুস্থ ওই অভিযুক্তের নাম মনোজ সাহানী। বাড়ি মালদার ইংরেজ বাজার থানার গ্রীনপার্ক এলাকায়। জানা গিয়েছে গত মঙ্গলবার মনোজ ও তার স্ত্রী মামন সাহানীর নামে পারিবারিক নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করেন মনোজের মা অপা সাহানী। অভিযোগ পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন মালদা জেলা আদালতে তোলার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পরে মনোজ সাহানী। মাথায় ঠান্ডা জল দিয়ে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এরপর তাকে দ্রুত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AbzQZ6aih-k