মালদা

মহিলা প্রধানের পরিচালনায় ১৬ টি টিমের নক আউট ফুটবল খেলা অনুষ্ঠিত হল পাকুয়াহাটে

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের এএনএম হাই স্কুলের মাঠে এদিন ১৬ টি টিমের নক আউট ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে উঠে রামকৃষ্ণপুর মিলন সংঘ ও মিরজাপুর টিকে একাদশ। দুই দলের মধ্যে রামকৃষ্ণপুর মিলন সংঘ মিরজাপুর টিকে একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চাম্পিয়ান হয়। চাম্পিয়ান দলকে ট্রফি সহ ২০ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অঞ্চল প্রধান রেবারানী রায় এই খেলার পরিচালনা করেন এবং আর্থিক সহযোগিতা করেন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত।