পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের ছোট কাদিরপুর এলাকায় ভোট ভিক্ষায় নামলেন বিজেপি প্রার্থী ও কর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের ৩০নং আসনের বিজেপি প্রার্থী উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বাধীনে বিজেপি সমর্থকেরা এই এলাকার সমস্যা গুলি সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীদের।
এবিষয়ে জেলা পরিষদের ৩০নং আসনের বিজেপি প্রার্থী উজ্জ্বল চৌধুরী জানান, এই এলাকায় সাধারণ মানুষের সমস্যা গুলি ক্ষতিয়ে দেখেন। এলাকাবাসীদের আশ্বাস দেন যে তিনি ভোটে জয়ী হলে এলাকার পানীয় জল, রাস্তাঘাট, বার্ধক্যভাতা সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান।