মালদা জেলার কালিয়াচক ব্লকে চরিঅনন্তপুর ট্যাংকাটা মা শ্মশান কালী ও মা মনসা মন্দিরের উন্নতিকল্পে ৪০ প্রহর ব্যাপী মঙ্গল জন কীর্তনের অনুষ্ঠান। জানা যায়, ২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ২৬শে ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত চলবে কীর্তন। এই কীর্তনকে ঘিরে বসেছে মেলাও।
মন্দিরের সম্পাদক শ্যামল মণ্ডল জানান, মন্দিরের উন্নতিকল্পে এই কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন গ্রামের অর্থ সাহায্য নিয়ে এই মা শ্মশান কালী ও মা মনসা পূজোর মেলা করা হয়। এই মেলায় দূরদূরান্ত থেকে মানুষের আগমন ঘটে। বিগত ৮ বছর ধরে প্রায় ৭ দিন ধরে হবে এই অনুষ্ঠান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Z8AvUv2p0RM