মালদা

মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার সুজাপুরের বাখরপুর রেল লাইনের ধার থেকে

এক মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। বুধবার সকালে সুজাপুরের বাখরপুর রেল লাইনের ধার থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই মহিলার বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

            জানা যায়, আজ সকালে প্রথমে কয়েকজন স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। তারা দেখেন বাখরপুর রেল স্টেশনের থেকে কিছুটা দুরে আপ লাইনে এক মহিলার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছরিয়ে পড়ে ওই এলাকায়। ছুটে আসে গ্রামবাসীরা। খবর দেওয়া হয় স্থানীয় কালিয়াচক থানায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

            স্থানীয়রা সূত্রে খবর, মৃত মহিলা মালদা জেলার নয়। শিলিগুড়ি বা দার্জিলিং জেলার হতে পারে। কারন মৃত মহিলা দেখতে নেপালীদের মতো। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনার তদন্তে পুলিশ।