মালদা

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানীর দ্বারা বিভিন্ন প্রকার অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে স্মারকলিপি প্রদান বিজেপির

ভারতীয় জনতা পার্টির নেতৃতে আজ দুপুর ২ টা থেকে রবীন্দ্র ইভিনিউ কাছে অবস্থিত ইলেক্ট্রিসিটি সাব ডিভিশন অফিসে চলে ঘেরাও, বিক্ষোভ কর্মসূচী। এর পাশাপাশি এদিন একটি পথ সভাও করা হয় বিজেপির পক্ষ থেকে। আজ এই কর্মসূচীতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সাধারন সম্পাদক সুব্রত কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দ মণ্ডল, মৌসমি ব্যানার্জী, সৌমিত্র সরকার, মানবেন্দ্র চক্রবর্তী এছাড়াও গ্রামঅঞ্চল থেকে আগত বহু কর্মী সমর্থকেরা। তাদের এদিনের এই কর্মসূচীর মুল দাবিগুলি ছিল শাসক দলের সরকারে বন্ধ থাকা মিটারের বিল, ভুলভাল রিডিং, অতিরিক্ত বিল, ইলেকট্রিক সংযোগ কেটে দেওয়া এই সমস্ত ৫ দফা দাবি নিয়ে ইলেক্ট্রিসিটি সাব ডিভিশন অফিসের জেনেরাল ম্যানেজারকে ডেপুটেশন তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।  

        বিজেপির জেলা সাধারন সম্পাদক সুব্রত কুন্ডু জানান, এক মাসের সময় সিমার মধ্যে যদি এই সমস্যাগুলির সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং  ইলেক্ট্রিসিটি অফিসের কাজ কর্ম অচল করতে বাধ্য হবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে  
https://www.youtube.com/embed/X1h5mmeYwk8