মালদা

ঝার থেকে বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করায় অস্ত্র নিয়ে ভাইপোকে কোপানোর অভিযোগ জেঠার বিরুদ্ধে

বাঁশের ঝার থেকে বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্র নিয়ে ভাইপোকে কোপানোর অভিযোগ উঠল জেঠার বিরুদ্ধে। বাধা দিতে গেলে মাকেও মারধোরের অভিযোগ। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। 

        ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা রাজেশ সেখ, তার জেঠা বাঁশ ঝার থেকে বাঁশ কেটে নিয়েছিল বলে অভিযোগ। যার প্রতিবাদ করেছিল রাজেশ শেখ। আর এই নিয়ে দু পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ চলা কালীন জেঠা ও তার পরিবারের অন্যান্য লোকজন ধারাল অস্ত্র নিয়ে রাজেশ সেখের উপর হামলা চালায় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন রাজেশ সেখের মা সাকিলা বিবি(৩৪)। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা করার পর সাকিলা বিবিকে ছেড়ে দেওয়া হয়। যদিও রাজেশের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মেডিক্যালে ভর্তি করা হয়। অভিযুক্ত মনসুর সেখ সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কালিয়াচক থানায় বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত সকলে পলাতক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/JNMLK5XiTis