উত্তরদিনাজপুর

তৃণমূল রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি-র কর্মীদের গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ

শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুরে তৃণমুল কংগ্রেস রাজ্য সম্পাদক ও জেলা পরিষদের প্রার্থী অসীম ঘোষের বাড়িতে হামলা ও একটি ক্লাব ভাঙ্গচুরের ঘটনায় ৭ জন বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, এখোনো ওই ঘটনায় যুক্ত থাকা কয়েকজন অধরা রয়েছে। 

        জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার তরঙ্গপুরে তৃনমূল রাজ্য সাধারন সম্পাদক তথা জেলা পরিষদের অসীম ঘোষের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। অভিযোগ, বিজেপি কর্মীরা সশস্ত্র অবস্থায় অসীমবাবুর বাড়িতে আক্রমন করে। অসীমবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সাতজন বিজেপি কর্মীকে। ধৃতরা হলেন দীপক রায়, বাতাসু দেবশর্মা, ধরনী দেবশর্মা, রামনাথ মহন্ত, গয়ানাথ দেবশর্মা, নিমাই দেবনাথ, সুব্রত দাস। তাদের বিরুদ্ধে ৩০৭, ৫০৬ আইপিসি, ৩২৩, ৪২৭, ৩৫৩,  ৪৪৮, ২৫, ২৭, ৩৫ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃত বিজেপি কর্মীদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে। 

        এবিষয়ে উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি নির্মল দাম জানিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে নির্বাচনের আগে বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। রাজ্যের শাসকদলের প্রতি নির্মলবাবু বলেন, এইভাবে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে তৃনমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের এভাবে আটকানো যাবেনা বলে হুশিয়ারি দেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/5vuak2rxvuI