মালদা

কালিয়াচকের কালিকাপুরে বেহাল বিদ্যুৎ পরিষেবা, সমস্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

উল্লেখ্য গত সপ্তাহের শনিবার কালিয়াচকের কালিকাপুর এস.পি প্রাথমিক বিদ্যালয়ের কাছে থাকা ট্রান্সফরমারটি হঠাৎ করে বিকল হয়ে পরে। এর পরেই খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। সেই দিনই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পুনরায় বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু কাজের কাজ হয়নি। যার ফলে দপ্তরের কর্মীরা খালি হাতে ফিরে যান। সেই থেকে বিদ্যুৎ ছাড়ায় অন্ধকারে থাকতে বাধ্য হচ্ছেন কালিকাপুর, ঠাকুর পাড়া, কবিরাজ পাড়া, স্বর্ণকার পাড়ার বাসীন্দারা। কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ওই সকল গ্রামে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তাদের কথায় দিনে পড়াশনা চালিয়ে যেতে পারলেও রাতের সময় পড়াশোনা করা খুব সমস্যা হচ্ছে। দেখতে দেখতে দুই দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দেখা নেই। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1QRv6z0r1Jc