উত্তরদিনাজপুর

ডাইনী ঘোষণা এক দৃষ্টিহীন আদিবাসী দম্পতিকে। প্রাণনাশের আতঙ্কে পুলিশের দারস্থ ওই পরিবার

মাহাতের ফতোয়ায় ডাইনী ঘোষণা এক দৃষ্টিহীন আদিবাসী মহিলা ও তার স্বামীকে। প্রাণনাশের আতঙ্কে পুলিশের দারস্থ ওই পরিবার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের অধিন গয়াশ গ্রামে। অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস রায়গঞ্জ থানার।

        অভিযোগ দিন ১৫ আগে রায়গঞ্জ থানার রামপুর জি পি এলাকার গয়াশে, ডঙ্গু সড়েন নামে এক ব্যক্তির অসুস্থতায় মৃত্যু হয়। ডঙ্গুর পারোলৌকিক ক্রিয়া সম্পন্ন হলে গ্রামবাসী ও আত্মীয়রা কোনো এক মাহাতের কাছে গননা করিয়ে সিরিয়া মার্ডি ও তার দৃষ্টিহীন স্ত্রী ঢোকো মার্ডিকে ডাইন ঘোষণা করেন। ওই আদিবাসী গ্রামের মাতব্বরেরা আগামী মঙ্গলবার গ্রামে মাহাতকে ডেকে ডাইন এর বিচারের নিদান ঘোষণা করে। এতেই আতঙ্কিত হয়ে পড়ে সিড়িয়া মার্ডি ও তার পরিবার। 

        ওই দম্পতির অভিযোগ মঙ্গলবার বা তার আগেই ডাইনী সন্দেহে খুন করা হবে তাদের। নিরুপায় হয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান তারা। সিড়িয়া মার্ডি ও তার দৃষ্টিহীন স্ত্রী দাবী করেন দিন এনে দিন খেয়ে গুজরান হয় তাদের, তারা প্রাণের ভয়ে থানার দ্বারস্থ হয়েছেন। রায়গঞ্জ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পাশে দাড়িয়েছে ওই পরিবারের।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SX9T-Yfn1nw