এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। যদিও পরিবারের দাবী ছেলেকে খুন করা হয়েছে।
জানা যায়, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা তথা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের নৈশ্য প্রহরী রাম ঘোষ শনিবার দুপুরে হঠাৎ খবর পান তার ছেলে সৌরভ ঘোষ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পরিবারের সকলেই ছুটে যান। সেই সঙ্গে হাজির হন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের শিক্ষকরা। হাসপাতালে এসে সকলে জানতে পারেন সৌরভ মারা গেছে। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এই মর্মে বেশ কয়েকজনের নামে রায়গঞ্জ থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এবিষয়ে মৃত যুবকের মা তাপসী ঘোষ অভিযোগ করে বলেন, যে বন্ধুরা তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারাই খুন করেছে।
এই ঘটনায় রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের শিক্ষক তিলকতীর্থ ভৌমিক জানান, আমরা খবর পেয়ে ছুটে আসি, তবে কি ঘটেছে তা ময়নাতদন্তের পর পরিষ্কার হবে। আর সেই পদ্ধতী মেনেই তদন্ত হওয়া উচিত।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/y_mqNigrgnE