শহর ও গ্রামের যে সমস্ত মানুষ টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না তাদের পাশে এগিয়ে এলেন শ্রীরাম কৃষ্ণ সেবাশ্রমের সদস্যরা।উত্তর
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রবিবার শ্রীরাম কৃষ্ণ সেবাশ্রম এর পক্ষে থেকে শহর ও গ্রামের বয়স্ক মহিলা ও পুরুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের
আয়োজন করা হয় সেবা আশ্রম প্রাঙ্গণে। পরীক্ষার পর চোখের ছানি বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্ত্তিক চন্দ্র পাল, রায়গঞ্জ হাসপাতালের চক্ষু চিকিৎসক এ সামাদ, সম্পাদক প্রান কৃষ্ণ ভৌমিক, দিগেন্দ্র নাথ সরকার,
শিবেন্দ্র পোদ্দার সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে
https://www.youtube.com/embed/6vsOGt6okF0
উত্তরদিনাজপুর