মালদা

জেলা প্রশাসন ও পৌরসভার গাফিলতির অভিযোগ তুলে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল

বাম বিজেপির আন্দোলনে উত্তাল প্রশাসনিক ভবন চত্বর। ডেঙ্গু নিয়ে আন্দোলনে নামলো বামেরা। শহর জুড়ে অজানা জ্বর, ডেঙ্গুজ্বর, আবর্জনা, যানজট এই সমস্ত বিষয়ে প্রতিবাদ মিছিল, অবস্থান, ঘেরাও, ডেপুটেশন করা হয় ইংরেজবাজার শহর বামফ্রন্টের পক্ষ থেকে। মঙ্গলবার মালদা শহরে মিছিল করে পুরো শহর পরিক্রমা করেন তারা। এরপর বামেরা মিছিল শেষ করেন ইংরেজবাজার পৌরসভার সামনে এসে। জেলা প্রশাসন ও পৌরসভার গাফিলতির অভিযোগ তুলেই তারা আজ এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশ গ্রহন করেন ইংরেজবাজার শহর বামফ্রন্টের প্রায় শতাধিক সদস্যরা। পুরপ্রধানকে ডেপুটেশন দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন বাম নেতৃত্বের। 

        অজানা জ্বরের প্রভাবে জেরবার মালদা জেলা। সরকারী মতে ইতিমধ্যে জ্বরে মৃত্যু হয়েছে তিন জনের। প্রতিদিন জেলার বিভিন্ন ব্লক থেকে জ্বর নিরে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি হচ্ছেন বহু রোগী। এমনকি শহরে দুই তিনটি ওয়ার্ডে দেখা দিয়েছে ডেঙ্গীর প্রকোপ। তাই ডেঙ্গীকে হাতিয়ার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে আন্দোলনে নামলো বামেরা। মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে এই বিষয়ে একটি স্মারকপত্র প্রদান করেন বাম প্রতিনিধি দল। ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করেছে ইংরেজবাজার পুরসভা। মানুষকে বিভ্রান্ত করতে এই পদক্ষেপ বামেদের মন্তব্য পৌরপ্রধান নীহার রঞ্জন ঘোষের।