উত্তরদিনাজপুর

কাজ করে বাড়ি ফিরার সময় লড়ির ধাক্কায় মৃত্যু হলো মহিলার

লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বারোদুয়ারী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত মহিলার নাম শিপ্রা শিকদার(৩৫)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে।

        জানাজায়, মঙ্গল্বার বার রাতে রায়গঞ্জের সোহারই মোড়ে একটি বিস্কুট কারখানায় ডিউটি সেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বারোদুয়ারী এলাকার ঘুঘুডাঙ্গা গ্রামে বাড়ি ফিরছিলেন শিপ্রা শিকদার। পেছন দিক থেকে শিলিগুড়িগামী একটি লড়ি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। ঘাতক লড়ি সহ চালক পলাতক। উল্লেখ্য মৃতা মহিলা শিপ্রা শিকদারের স্বামী যুগল শিকদারও গত চার মাস আগে এই এলাকাতেই পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।