মালদা

জেলার শিশু খেলোয়াড়দের সুবিধার্থে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন মালদায়

সময় যত এগোচ্ছে ততই খেলা থেকে দূরে সরে যাচ্ছে যুব সমাজ। তাই খেলার প্রতি যুব সমাজকে ধরে রাখতে টেবিল টানিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল রবিবার। এদিনের এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সি এ বি এর প্রাক্তন কোষাধ্যক্ষ তথা বর্তমানে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশ্বরূপ দে, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, ডি.এস.এ আধিকারিক শুভেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এদিন এই প্রশিক্ষণ কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন নর্থ বেঙ্গল টেবিল টেনিসের প্রাক্তন সভাপতি বিশ্বরূপ দে। এরপর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী মেতে ওঠেন টেবিল টেনিস খেলায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/qXWJlcXycAc