ভেজাল সিমেন্ট উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার রামপুরে। বৃহস্পতিবার সকালে চাকুলিয়া থানার রামপুর এলাকা থেকে জাল সিমেন্ট কারখানার হদিশ করল চাকুলিয়া থানার পুলিশ। উদ্ধার করা হয় ২০০ বস্তা জাল সিমেন্ট। গ্রেপ্তার সিমেন্ট গোডাউনের মালিক উপেন চন্দ্র রায়। ধৃতের বাড়ি বিহারের ছাপড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, রামপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবদ এই জাল সিমেন্ট কারখানার ব্যবসা ফেঁদে ছিল। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে ওই কারখানার সন্ধান পায়। এরপর পুলিশ সেই গোডাউনটি সিল করে দেয়। এর পিছনে আর কে বা কারা জড়িতো রয়েছে তা জানতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
উত্তরদিনাজপুর