উত্তরদিনাজপুর

বিধায়ক আলী ইমরান রমজের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ

উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি আলেমা নূরীর বিরুদ্ধে ফরয়ার্ড ব্লক দলের বিধায়ক আলী ইমরান রমজ কুরুচিকর মন্তব্য করেন। আর এর প্রতিবাদে মঙ্গলবার চাকুলিয়া ব্লক তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয়। এদিনের এই সমাবেশে পা মেলান  তৃনমূল কংগ্রেস চাকুলিয়া ব্লক সভাপতি সেতাবুদ্দিন সহ আরও অনেকেই। র‍্যালিতি বিভিন্ন পথ পরিক্রমা করে চাকুলিয়া বাজার হয়ে থানা প্রাঙ্গণে এসে হাজির হয়। সেখানে ফরয়ার্ড ব্লক দলের বিধায়ক আলী ইমরান রমজ এর কুশপুত্তলিকা দাহ করা হয়।
    এদিনের কর্মসূচী শেষে তৃনমূল কংগ্রেস চাকুলিয়া ব্লক সভাপতি সেতাবুদ্দিন বলেন, একজন বিধায়ক মহিলার নামে কুরুচিকর মন্তব্য করে গোটা মহিলা সমাজকে অপমান করছেন। তাই এরই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ সমাবেশ।