মালদা

মোটরবাইক ও বুলেরো গাড়ির সংঘর্ষ, গুরুত্বর আহত এক

রাস্তা পারাপারের সময় মোটরবাইক ও বুলেরো গাড়ির সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে গাজোলের পাঁচপাড়া এলাকায়। ঘটনায় গুরুত্বর আহত বাইক আরোহী। জানা গিয়েছে বুধবার সকালে এক বাইক আরোহী পাঁচপাড়া এলাকায় মোটরবাইকে করে রাস্তা পার হচ্ছিল সে সময় বুলেরো গাড়ির সঙ্গে বাইক আরোহীর ধাক্কা লেগে যায়। ঘটনায় গুরুত্বর আহত বাইক আরোহী জাবেদ আলি(২৩)। বাড়ি গাজোল ব্লকের আলাল অঞ্চলের মুড়িয়া কুণ্ডু গ্রামে। সে পেশায় ডাক্তার। ঘটনাস্থলে থেকে এক অটো চালক তাকে উদ্ধার করে গাজোল গ্রামীণে হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং তার আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।              
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/mbnzi-fD-ag